জঙ্গল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার
দি নিউজ লায়নঃ বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে কদুয়াচক জঙ্গলে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। যার ফলে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । স্থানীয় বাসিন্দারা ফোন করে বিষয়টি পুলিশকে জানায় ।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলদা থানার পুলিশ ।
ঘটনাস্থল থেকে বেলদা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয় বাসিন্দারা জানান। ওই এলাকায় বেশ কিছুদিন ওই ব্যক্তি ঘোরাফেরা করতো বলেও জানা যায়। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি ।বেলদা থানার পুলিশ মৃত ব্যক্তির পরিচয় জানার জন্য তদন্তের কাজ শুরু করেছে ।সেইসঙ্গে ঠিক কি কারণে ওই ব্যক্তি মারা গিয়েছে তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ।

Post a Comment